আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান সহ লিফলেট বিতরণ
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২২, ০২:৪৬ পূর্বাহ্ন | সারাদেশ
মোঃ শামীম আহমেদ (আশুলিয়া ঢাকা) :
সাভারে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তববায়নে র্যালি সহ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার আয়োজন করেন আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন।
শনিবার (২২ অক্টোবর) দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ
সায়েমুল হুদার নির্দেশনায় সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা সহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।
নিজ আঙ্গিনা পরিস্কার রাখি"সবাই মিলে সুস্থ থাকি"পরিবেশ রাখি পরিস্কার বন্ধ করি মশার বিস্তার" ডেঙ্গু মুক্ত দেশ চাই,পরিস্কার পরিচ্ছন্নতার বিকল্প নাই" এমন প্রতিপাদ্য স্লোগানে আশুলিয়ার বগাবাড়ী ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খানের অফিসের সামনে থেকে র্যালিটি বের হয়ে বাইপাইল-
আবদুল্লাহপুর মহাসড়ক পদক্ষীণ করে বিভিন্ন যানবাহন, দোকানপাট সহ বাইপাইলের কাঁচা বাজারের আড়তে ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খান,সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সায়েমুল হুদা,আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি ও আশুলিয়া প্রেসক্লাবে সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খান লিটন ও আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জাহিদ হাসান শিকদার।
এছাড়াও সহ-সভাপতি মোঃ মোতালেব হোসেন,মোঃ জিহাদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ শামীম আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ মোর্শেদ আলী খান পাপ্পু, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শাজাহান হোসেন সুজন,সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ শুয়েবুর রহমান শুয়েব , ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ লেবুবুর রহমান লেবু, ধর্ম বিষয়ক সম্পাদক রিয়াজুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আমীনুল ইসলাম ও সহ-প্রচার সম্পাদক মোঃ মজনু মিয়া,সহ দপ্তর সম্পাদক নিহার রায়, এান ও দুর্যোগ সম্পাদক সুজন সিকদার,মোঃ আবুল বাসার,মোঃ রতন মিয়া, এছাড়া আরো উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন জোনের টীম লিডার ও সাধারন সদস্য সহ শতাদিক নেতা কর্মী। এসময় সবাই সমবেত ভাবে ওয়াদা করেন সবাই যার যার অবস্থান থেকে ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে প্রচারনা অব্যহত রাখবো। আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন জন্ম লগ্ন থেকে মানুষের কল্যাণে কাজ করে আসছে, বর্তমানে মানবিক ও জনকল্যাণকর কাজ অব্যহত আছে,কাজের এই ধারা ভবিষ্যতে ও থাকবে।

